সর্বশেষ

Monday, January 3, 2022

ফাউন্ডেশন

ফাউন্ডেশন

 


জানা যায়, ২০১৮ সাল রমযানের ২৯ তারিখ মোতাবেক ১৯ জুন এক অনারম্ভর ইফতার মাহফিল ও দোয়ার মাধ্যমে ফাউন্ডেশনটির উদ্ভোধন করা হয়। সে মাহফিলে প্রায় ৬০ জনের অধিক তরণ ছাত্রবন্ধু,সুধীমহল,সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামেয়া কাসেমিয়া নরসিংদীর সাবেক ছাত্র বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষাথী এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির এর একাগ্রতায়,যুবসমাজের সমপৃক্ততায় এবং প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় এপর্যন্ত ১৫টির অধিক প্রজেক্ট তারা সম্পন্ন করেছেন । তিনি বর্তমানে সভাপতি ও পরিচালক হিসেবে এবং আলতাফ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে থেকে সামাজের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। প্রবাসীদের নিয়ে তাদের রয়েছে আলাদা পূর্ণাঙ্গ কমিটি,যার সভাপতি হিসেবে আছেন সৌদি প্রবাসী মো: মোস্তফা ইয়াকুব ও  সাধারণ সম্পাদক হিসেবে এম.ক মোবারক সরল।

কিশোরগঞ্জের কটিয়াদি

কিশোরগঞ্জের কটিয়াদি

 



কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুরী ইউনিয়নের নিভৃত পল্লী গাঁয়ে নিরলসভাবে অবিরাম কাজ করে যাচ্ছে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন,অসহায় মানুষের দ্বারে খাবার বিতরণ,কাউকে ব্যবসার জন্য দোকান করে দেয়া,শিক্ষা,স্বাস্থ্য ও সমাজকল্যাণে নানাবিধ নানাবিধ উদ্যোগ নেয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ ও ইমাম পরিবারে খাদ্য ও ইফতার পৌঁছে দেন তারা। তাদের ফেসবুক আইডি ও পেইজের ইনবক্সে নক দিলে বা কল করে জানালে কিংবা ফেসবুকে কোন অসহায় পরিবারের সন্ধান পেলে চাল, ডাল, বড় মাছ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, লবণ, সাবান, মুড়ি, ছোলা বুট ও খেজুর বাসায় বাসায় পৌছে দেয় ফাউন্ডেশনটি! দীর্ঘদিন ধরে কাজ করায় এলাকায় তাদের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা বেড়েছে।